এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই সফর, ১৪৪৮ হিজরি

……………………………

এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল

Daily Jugabheri
প্রকাশিত ১৯ জুলাই, রবিবার, ২০২৬
এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল

যুগভেরী ডেস্ক ::: গুমের শিকার বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী এবং তাঁর গাড়িচালক আনছার আলীর সন্ধান ও অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার কামনায় সিলেটে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (১৮ জুলাই) বাদ মাগরিব বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রভাষক মোনায়েম খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম ইলিয়াস আলীর সুযোগ্য সন্তান ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি তাঁর পিতা এম ইলিয়াস আলীসহ গুমের শিকার সকল নেতাকর্মীকে অবিলম্বে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, শামীম আহমদ, আসাদুজ্জামান নূর আসাদ ও কাওছার খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন মেম্বার, যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সেবুল মিয়া, মেয়র পদপ্রার্থী মুমিন খান মুন্না, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মোবাশ্বির আলী, অর্থ সম্পাদক আব্দুল মান্নান রিপন, সমবায়বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ রিপন এবং বিএনপি নেতা জালাল উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম আহমদ মারুফ, সাধারণ সম্পাদক জিলুর রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সামছুল ইসলাম, সাইদুর রহমান রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, যুগ্ম আহ্বায়ক সাঈদ আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা আব্দুল হান্নান বাবুল, ফারুক আহমদ, ইসলাম উদ্দিন, সাইদুল ইসলাম, মিজান আহমদ, মহিলা দল নেত্রী নাজমা বেগম, বিলকিস আক্তার ও রিমা বেগম, উপজেলা ছাত্রদল নেতা আব্দুর রহমান ও সুজেল আহমদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে এম ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনছার আলীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সন্ধান কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মাহমুদ আহমদ।-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
১৯ জুলাই ২০২৬

এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল

বিস্তারিত কমেন্টে