
যুগভেরী ডেস্ক ::: সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬ হতে ২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ এর কাল ১৮ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অথাত রাত পোহালেই বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ভোট যুদ্ধ শুরু। কে হচ্ছেন সভাপতি আর কে হচ্ছেন সাধারণ সম্পাদক, কে হচ্ছেন সহ সভাপতি , কে হচ্ছেন সহ-সাধারণ সম্পাদক , কে হচ্ছেন সাংগঠনিক সম্পাদক এবং সমাজকল্যাণ সম্পাদক এই নিয়ে নিদভর অপেক্ষার পালা। প্রার্থী ও ভোটাদের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন। আজ ১৮ জুলাই সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পয়ন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ২০ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দিতা করছেন।
সভাপতি পদে দুইজন প্রার্থী রয়েছেন মোঃ আমির হোসেন চেয়ার প্রতিক ও মোঃ আব্দুস সাত্তার ছাতা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনে সবার নজর হচ্ছে সভাপতি পদটি এই নিয়ে সাধারণ ভোটাদের মাঝে আলোচণা ও সমালনা চলচ্ছে।
সহ-সভাপতি পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। মোঃ আব্দুর রউফ মোবাইল প্রতিক , হাঃ মোহাম্মদ মুহিবুর রহমান টেবিল প্রতিক, মোঃ জুবের আহমদ জুবেল বাই সাইকেল প্রতিক, মোহাম্মদ সাইদুল ইসলাম কাপ-পিরিচ প্রতিক, মোঃ কাউছার আহমদ বাস-গাড়ি প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। আব্দুল বাসিত মহসিন আম প্রতিক , হাবিবুর রহমান আনারস প্রতিক ও আজাদ রহমান ডাব প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
সহ-সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। মোঃ বেলাল আহমদ কম্পিউটার প্রতিক , মোঃ কাহার মিয়া টিউবঅয়েল প্রতিক, মোঃ উসমান জালালী জাকির কেটলি প্রতিক ও সিতু রঞ্জন দে হাতপাখা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। মোঃ ওয়াহীদুজ্জামান হারিকেন প্রতিক, মোঃ মানিক মিয়া চশমা প্রতিক , মোঃ আব্দুল হাসান ফুটবল প্রতিক ও হুসাইন আহমদ মাসুম বটগাছ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
সমাজকল্যাণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। মোঃ সোলেমান হোসেন বই প্রতিক ও মোঃ বশির আহমদ দোয়াত-কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক মিয়া, কোষাধ্যক্ষ সৈয়দ জাহাঙ্গীর আলম, ধর্ম সম্পাদক মোঃ ইমরুল হাসান (জাফরী), দপ্তর ও প্রচার সম্পাদক আলেক আহমদ, কার্যকরী সদস্য মোঃ ওমর আলী, মোঃ হাবিবুর রহমান তালুকদার ও মোঃ জামাল আহমদ।
নির্বাচন কমিশনার ও এডহক কমিটির নেতৃবৃন্দ সবাই বলছেন সুষ্ঠু নির্বাচন হবে তাদের প্রত্যাশা ।
নির্বাচনকে সফল ও স্বার্থক করে তুলতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আজিম উদ্দিনসহ এডহক কমিটির সদস্যরা।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন