এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

২১ শে জুলাই কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন

Daily Jugabheri
প্রকাশিত 17 July, Friday, 2026
২১ শে জুলাই কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন

সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থাপিত অবৈধ বাস ও অটোরিক্সা স্ট্যান্ড উচ্ছেদের দাবিতে আগামী ২১ শে জুলাই স্কুলের শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। ২১ শে জুলাই মঙ্গলবার বেলা ১২ টায় স্কুলের সামনে সিলেট জকিগঞ্জ সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। মানববন্ধন কর্মসূচি সফলের লক্ষে ব্যাপক প্রচারণা ও সচেতনতা সৃষ্টির পাশাপাশি বৃহত্তর কদমতলীর বাসিন্দাদের উপস্থিতি কামনা করা হয়েছে। উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যাত্রীবাহী বাসের স্ট্যান্ড স্থাপনসহ হাইড্রোলিক হর্ণের শব্দে কোমলমতি শিশুরা অতিষ্ঠ হয়ে উঠেছেন, এ ছাড়া স্কুলের সামনে ও রাস্তার দু’পাশে গড়ে উঠেছে বেশ কয়েকটি অবৈধ অটোরিক্সা স্ট্যান্ড। বিদ্যালয়ের সামনে সার্বক্ষণিক যানজট লেগে থাকার পাশাপাশি অবৈধ সিএনজি স্ট্যান্ডের কারণে নিরাপত্তাহীনতায় ভোগছেন স্কুলের ছাত্রছাত্রীসহ এ পথে যাতায়াতকারী সাধারণ মানুষ। অবৈধ সিএনজি স্ট্যান্ডের কারণে এলাকায় অবৈধ কর্মকান্ড বৃদ্ধি পেয়েছে। যাত্রীবেশে সিএনজি ছিনতাইকারিদের তৎপরতা, ইয়াবা সেবন, চুরি, চাঁদাবাজিসহ নানা ধরণের অপরাধ কর্মকান্ডের আখড়া হিসেবে এ স্থান পরিচিতি লাভ করেছে। প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
17 July 2026

২১ শে জুলাই কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন

বিস্তারিত কমেন্টে