এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা সফর, ১৪৪৮ হিজরি

……………………………

গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১

Daily Jugabheri
প্রকাশিত time ago 12 hours
গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের সিএনজি স্ট্যান্ড সংলগ্ন সেতু এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সনঞ্জিত চন্দ্র দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ৮ নম্বর তোয়াকুল ইউনিয়নের তোয়াকুল সিএনজি স্ট্যান্ড সংলগ্ন সেতুর ওপর গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মধ্যজাফলং ইউনিয়নের ভিত্রিখেল হাওর গ্রামের মৃত হাবেল উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেল, একটি কালো স্কুলব্যাগে রাখা ভারতীয় আমদানি নিষিদ্ধ অফিসার্স চয়েস ব্লু (৩৭৫ মিলি) ব্র্যান্ডের ১৯ বোতল এবং রয়্যাল গ্রিন (৭৫০ মিলি) ব্র্যান্ডের ৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক মাদকসহ একজনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
১৬ জুলাই ২০২৬

গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১

বিস্তারিত কমেন্টে