
“সবাই মিলে শপথ করি, মাদক মুক্ত সমাজ গড়ি“ এই প্রতিবাদ্যকে সামনে রেখে এসএমপি মোগলাবাজার থানার মাদক বিরোধী র্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ জুলাই দুপুর সাড়ে ১২টায় নগরীর ৪২নং ওয়ার্ডে এই র্যালী ও সভা অনুষ্ঠিত হয়। এসএমপি মোগলাবাজার থানার পুলিশ পরিদর্শক এরশাদ আহমেদের সভাপতিত্বে অত্র এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। র্যালী সিরাজ উদ্দিন আহমদ একাডেমী থেকে শুরু হয়ে শ্রীরামপুর মাদ্রাসা গেইটে গিয়ে সভায় মিলিত হয়। র্যালী পরবর্তী সভায় বক্তরা বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ থেকে মাদক নির্মুলের কার্যক্রম শুরু হয়েছে। তার ধারাবাহিকতায় এসএমপি মোগলাবাজার থানার আওয়াতাধীন সকল ওয়ার্ড, ইউনিয়ন ও পাড়া-মহল্লায় এই মাদক বিরোধী র্যালী পরিচালিত হবে। মাদক নির্মুল না হওয়া পর্যন্ত দেশের অপরাধমুলক কর্মকান্ড নিয়ন্ত্রনে আনা সম্ভব নয়। তাই, শুধু পলিশ নয়, সমাজের সবাইকে এই মাদকের বিরুদ্ধে অবস্থান নিয় তা নির্মুলে এগিয়ে আসতে হবে। এ সময় উপস্থিত ছিলেন জনাব এরশাদ আহমেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) , মোগলাবাজার থানা, এসএমপি, সিলেট। আবুল হাসনাত, আহবায়ক, মোগলাবাজার থানা বিএনপি। জামাল আহমেদ, সদস্য সচিব, মোগলাবাজার থানা বিএনপি। সুমন শিকদার, সাবেক প্রবাসী ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি ও কুচাই ইউনিয়ন বিএনপি সহ সভাপতি, বজলুর রহমান ফয়েজ, সাধারণ সম্পাদক, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি, জুমান আহমেদ, সহ সভাপতি, ২৭নং ওয়ার্ড বিএনপি,শাহজাহান আহমেদ, সদস্য, ২৭নং ওয়ার্ড বিএনপি, নজরুল ইসলাম, জেলা যুবদলের সহ-সভাপতি, সুহেল আহমদ, জাবেদ আহমদ, সানু মিয়া, সিরাজ উদ্দিন চত্বর ৭০৭ উপ শাখার সাবেক সংগঠন সম্পাদক জাহেদ আহমদ, মিলন মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আরো উপস্থিত ছিলেন সিরাজ উদ্দিন একাডেমি, জামিয়া ইসলামিয়া বরায়া শ্রীরামপুর মাদ্রাসা সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্র-জনতা মেট্রোপলিটন পুলিশের সাথে একাত্মতা পোষণ করে মাদক মুক্ত সমাজ গঠনে পুলিশের সাথে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন, মাদকবিরোধী ্র্যালী ও সমাবেশের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশকে ধন্যবাদ জানান। আর মাদক চির বিদায় নিলে আমাদের সমাজ থেকে সকল ধরনের অপরাধ নির্মুল হবে। প্রেস-বিজ্ঞপ্তি।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন