এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা সফর, ১৪৪৮ হিজরি

……………………………

সিলেটে দরগাহ মহল্লা থেকে বৃদ্ধা জরিনা বেগম নিখোঁজ, ৮ দিন ধরে মিলছে না সন্ধান

Daily Jugabheri
প্রকাশিত time ago 8 hours
সিলেটে দরগাহ মহল্লা থেকে বৃদ্ধা জরিনা বেগম নিখোঁজ, ৮ দিন ধরে মিলছে না সন্ধান

যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০+) নামের এক বৃদ্ধা বিগত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত মঙ্গলবার (৭ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ জরিনা বেগমের বর্তমান ঠিকানা— ৬০, পায়রা, দরগাহ মহল্লা, সিলেট। তাঁর বয়স ৬০ বছরের ওপরে। বাসা থেকে বের হওয়ার সময় তাঁর পরনে একটি বাদামি রঙের শাড়ি ছিল। নিখোঁজের পর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও পরিবারের পক্ষ থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

কোনো হৃদয়বান ব্যক্তি যদি উক্ত চেহারার বা বর্ণনার কোনো বৃদ্ধার সন্ধান পেয়ে থাকেন, তবে নিচে দেওয়া মোবাইল নম্বরে বা স্থানীয় থানায় যোগাযোগ করার জন্য বিনীত ও বিশেষভাবে অনুরোধ করা হলো।

যোগাযোগের ঠিকানা: ৬০, পায়রা, দরগাহ মহল্লা, সিলেট, মোবাইল: ০১৩২৮৩৪৬৪৯৮

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
১৪ জুলাই ২০২৬

সিলেটে দরগাহ মহল্লা থেকে বৃদ্ধা জরিনা বেগম নিখোঁজ, ৮ দিন ধরে মিলছে না সন্ধান

বিস্তারিত কমেন্টে