এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

চোরাই মোবাইলসহ মাধবপুরে ডিবি পুলিশের হাতে যুবক গ্রেফতার

Daily Jugabheri
প্রকাশিত time ago 2 hours
চোরাই মোবাইলসহ মাধবপুরে ডিবি পুলিশের হাতে যুবক গ্রেফতার

​মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ::: হবিগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোনসহ মো: শাহিন আলম রবিন (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে। গত রোববার (১২ জুলাই) রাতে মাধবপুর উপজেলার সাইহাম ফিউচার পার্কের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত শাহিন আলম রবিন মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকার শামছুল আলম খানের ছেলে। উদ্ধারকৃত ৩৬টি মোবাইল ফোনের আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ ৫০ হাজার ৯০০ টাকা।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাইহাম ফিউচার পার্কের সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে শাহিন আলম রবিনকে তল্লাশি করা হলে তার কাছ থেকে আইফোন (iPhone), ভিভো (Vivo), রিয়েলমি (Realme), রেডমি (Redmi), টেকনো (Techno) সহ বিভিন্ন নামী-দামী ব্র্যান্ডের ৩৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
​জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, উদ্ধারকৃত চোরাই মোবাইলগুলো জব্দ করা হয়েছে এবং আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
১৩ জুলাই ২০২৬

চোরাই মোবাইলসহ মাধবপুরে ডিবি পুলিশের হাতে যুবক গ্রেফতার

বিস্তারিত কমেন্টে