এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

গোয়াইনঘাটে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক

Daily Jugabheri
প্রকাশিত ০৬ জুলাই, সোমবার, ২০২৬
গোয়াইনঘাটে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মনছুর আলমকে (৩৫) আটক করেছে। আটক মনছুর উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।

সোমবার (৬ জুলাই) সকালে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলা নম্বর-১১, তারিখ: ০৬/০৭/২০২৬।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবা মারা গেছেন এবং তার মা বর্তমানে সৌদি আরবে কর্মরত রয়েছেন। প্রায় দেড় মাস ধরে শিশুটি এক আত্মীয়ের বাড়িতে থেকে লেখাপড়া করে আসছিল। অভিযোগ রয়েছে, গত ২৫ জুন প্রতিবেশী মনছুর আলম নিজ বাড়িতে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন।

ঘটনার পর ভয় ও মানসিক আতঙ্কের কারণে শিশুটি বিষয়টি গোপন রাখে। পরে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে শিশুটি ঘটনাটি বিস্তারিত জানালে আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলাটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে এবং পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে। তিনি আরও জানান, ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষা (মেডিকেল টেস্ট) ও অন্যান্য আইনগত কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
০৬ জুলাই ২০২৬

গোয়াইনঘাটে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক

বিস্তারিত কমেন্টে