এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

এইচএসসির প্রথম দিনে গোয়াইনঘাটে অনুপস্থিত ১৭ পরীক্ষার্থী

Daily Jugabheri
প্রকাশিত ০২ জুলাই, বৃহস্পতিবার, ২০২৬
এইচএসসির প্রথম দিনে গোয়াইনঘাটে অনুপস্থিত ১৭ পরীক্ষার্থী

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট::: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের (ভোকেশনাল/বিএম/বিএমটি) পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে উপজেলার বিভিন্ন কেন্দ্রে মোট ১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে কোনো পরীক্ষার্থী বহিষ্কার বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে উপজেলার দুটি প্রধান পরীক্ষা কেন্দ্র ও ভেন্যুতে একযোগে পরীক্ষা শুরু হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছর গোয়াইনঘাট উপজেলার কেন্দ্রগুলোতে মোট ৭৭৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় ১৭ জন অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতি ছাড়া পরীক্ষা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।

পরীক্ষা চলাকালে উপজেলার বিভিন্ন কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী। তিনি কেন্দ্রের বিভিন্ন হলরুম পরিদর্শন করেন এবং পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে ইউএনও রতন কুমার অধিকারী সাংবাদিকদের বলেন,
উপজেলায় অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে। কেন্দ্র ও এর আশপাশের ৪০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করাসহ সকল প্রকার কোচিং সেন্টার ও ফটোকপির দোকান বন্ধ রাখার নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত এ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সরেজমিনে দেখা গেছে, প্রথম দিনের পরীক্ষা চলাকালে কেন্দ্র ও এর আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করেন। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রগুলোতে বিশেষ তদারকির ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
০২ জুলাই ২০২৬

এইচএসসির প্রথম দিনে গোয়াইনঘাটে অনুপস্থিত ১৭ পরীক্ষার্থী

বিস্তারিত কমেন্টে