এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

Daily Jugabheri
প্রকাশিত time ago 7 hours
সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

যুগভেরী ডেস্ক ::: সৃজনশীলতা, সংস্কৃতি ও জাতীয়তাবাদী চেতনার বিকাশে সিলেটে পথচলা শুরু করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদের অন্তর্ভুক্ত জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট। এ লক্ষ্যে সংগঠনটির সিলেট জেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত আট সদস্যের সমন্বয়ক কমিটিতে কবি ও সাংস্কৃতিক সংগঠক সাজন আহমদ সাজু-কে প্রধান সমন্বয়কারী এবং সাংস্কৃতিক সংগঠক মো. জুবায়ের আহমদ-কে সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি, চিত্রনায়ক আশরাফুল উদ্দিন উজ্জ্বল এবং মহাসচিব রফিকুল ইসলাম ২৮ জুন এ কমিটির অনুমোদন করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-কবি মাজহারুল ইসলাম মেনন, কবি ও গল্পকার মুন্নি আক্তার, নাট্যাভিনেতা কামাল আহমদ, সংগীতশিল্পী ও গিটারিস্ট রুপক চন্দ্র দেব, সংগীতশিল্পী প্রিয়দর্শন দত্ত চৌধুরী পাভেল এবং নৃত্য প্রশিক্ষক সিনিয়া সাহা ঝুমা।

মহাসচিব রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, আগামী ২০ দিনের মধ্যে সিলেট জেলার সাংস্কৃতিক প্রতিনিধি সভা আয়োজন এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সিলেট জেলা আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এ সমন্বয়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

সিলেটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের দায়িত্বে সাজন সাজু ও জুবায়ের আহমদ

০১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »