এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

শ্রীমঙ্গলে মোটর সাইকেলকে হানিফ পরিবহনের বাসের ধাক্কা, নিহত ২

Daily Jugabheri
প্রকাশিত time ago 1 hour
শ্রীমঙ্গলে মোটর সাইকেলকে হানিফ পরিবহনের বাসের ধাক্কা, নিহত ২

যুগভেরী ডেস্ক ::: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে সৌরভ (১৭) ও নাঈম (১৭) নামে দুই যুবক নিহত হয়েছেন। নিহত দুজনই মোটর সাইকেল আরোহী। এ ঘটনায় ছাব্বির আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন।

রোববার (২৮ জুন) বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় চা কন্যা ভাস্কর্যের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ হবিগঞ্জ সদর উপজেলার তেঘুরিয়া এলাকার মো. রমজান মিয়ার ছেলে এবং নিহত নাঈম একই এলাকার তাজুল ইসলামের ছেলে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাবিল বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় তিন যুবককে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত ছাব্বির আহমেদ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।

শ্রীমঙ্গল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, হবিগঞ্জ থেকে মোটরসাইকেলে করে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আসছিলেন সৌরভ ও নাঈম। পথে সাতগাঁও চাবাগানের চা-কন্যা ভাস্কর্যের সামনে পৌঁছালে শ্রীমঙ্গল থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।

তিনি আরও জানান, নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থল ও হাসপাতালে এসে পৌঁছেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
দুর্ঘটনাকবলিত হানিফ এন্টারপ্রাইজের বাসটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

শ্রীমঙ্গলে মোটর সাইকেলকে হানিফ পরিবহনের বাসের ধাক্কা, নিহত ২

২৯ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »