এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের বৃক্ষরোপণ অভিযান

Daily Jugabheri
প্রকাশিত time ago 4 hours
ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের বৃক্ষরোপণ অভিযান

যুগভেরী ডেস্ক :::“দেশের বায়ু, দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি” এই শ্লোগানকে সামনে রেখে ইসলামী সমাজকল্যাণ পরিষদ, ওসমানীনগর এর উদ্যোগে ২৯ জুন সোমবার ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের থানাগাঁও মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদরাসায় এ বছর ১ম ধাপে “বৃক্ষরোপণ অভিযান” সম্পন্ন হয়েছে।
বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, তাজপুর ডিগ্রী কলেজের গভর্নিং কমিটির সদস্য জননেতা জাহেদুর রহমান চৌধুরী।
সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অর্থ সম্পাদক জাহেদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক আলিম রাজ, সদস্য হারুন উর রশিদ, রহমত আলী, হাবিবুর রহমান, তারেক আহমদ ও মারুফ আহমদ প্রমুখ।
কর্মসূচিতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের বৃক্ষরোপণ অভিযান

২৯ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »