এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

……………………………

শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ওয়ান চাইন্ড ওয়ান ট্রি কর্মসূচি উদ্ধোধন ও বৃক্ষরোপণ

Daily Jugabheri
প্রকাশিত 29 June, Monday, 2026
শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ওয়ান চাইন্ড ওয়ান ট্রি কর্মসূচি উদ্ধোধন ও বৃক্ষরোপণ

যুগভেরী ডেস্ক ::: মাননীয় প্রধানমন্ত্রী মজলুম জননেতা জনাব তারেক রহমান ঘোষিত অগ্রাধিকার প্রকল্প হিসাবে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় এবং বিশ্বব্যাংকের ঋন সহায়তা প্রতিষ্টান লেইসের সহযোগিতায় আজ ২৯ জুন সোমবার শান্তিগঞ্জ উপজেলার জয়সিদ্ধি বসিয়াখাউরী বড়মোহা( জেবিবি) উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।।
স্কুলের প্রধান শিক্ষক বাবু গিবাস চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোখলেছুর রহমান মামুন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা এডহক কমিটির সাবেক সভাপতি এমদাদুল হক স্বপন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য আশফাক আহমেদ সুজন, এডহক কমিটির সাবেক শিক্ষক প্রতিনিধি আজিজুল হক, সহকারী শিক্ষক নির্মল কান্তি দে, জহিরুল হক, মো: নয়ন মনি,সোহাগ আহমদ, স্কুল কর্মকর্তা জাহেদ খান ছাত্রনেতা সোহাগ ভুইয়া প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
29 June 2026

শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ওয়ান চাইন্ড ওয়ান ট্রি কর্মসূচি উদ্ধোধন ও বৃক্ষরোপণ

বিস্তারিত কমেন্টে