এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

জাফলংয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, রক্ত দিলেন ৮৫ জন

Daily Jugabheri
প্রকাশিত time ago 2 hours
জাফলংয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, রক্ত দিলেন ৮৫ জন

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: জাফলং ব্লাড ডোনেশন গ্রুপের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে ৮৫ জন তরুণ-যুবকসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।

‘তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে ক্যান্সার, থ্যালাসেমিয়া ও অন্যান্য মুমূর্ষু রোগীদের জন্য স্বেচ্ছায় রক্ত সংগ্রহ করা হয়। কর্মসূচিতে সহযোগিতা করে মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাফলং ব্লাড ডোনেশন গ্রুপের সভাপতি মো. শাহাব উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসাইন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের উপ-সহকারী পরিচালক কমল পদ পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী পরিচালক সৈয়দ ইমরুল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে কমল পদ পাল বলেন, নিরাপদ রক্ত নিশ্চিত করতে স্বেচ্ছাসেবী রক্তদাতাদের বিকল্প নেই। একজন রক্তদাতার দেওয়া এক ব্যাগ রক্ত একাধিক মানুষের জীবন বাঁচাতে পারে। তরুণদের এই মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং ভবিষ্যতে আরও বেশি মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করবে।

তিনি আরও বলেন, “রক্তদান শুধু মানবিক দায়িত্বই নয়, এটি একটি মহৎ সামাজিক আন্দোলন। জাফলং ব্লাড ডোনেশন গ্রুপ গত চার বছর ধরে যে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মানুষের পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত রক্তদান হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক এবং সচেতনতার মাধ্যমে নিরাপদ রক্তের সংকট অনেকাংশে দূর করা সম্ভব।

উল্লেখ্য, জাফলং ব্লাড ডোনেশন গ্রুপ গত চার বছর ধরে জাফলং ও পার্শ্ববর্তী অঞ্চলে জরুরি রক্তের প্রয়োজন মেটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির উদ্যোগে ইতোমধ্যে কয়েক শতাধিক রোগীর জন্য প্রয়োজনীয় রক্ত সংগ্রহ ও ব্যবস্থাপনা করা হয়েছে, যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

জাফলংয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, রক্ত দিলেন ৮৫ জন

২৭ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »