এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

জাফলংয়ে ১ কোটি ২৫ লাখ টাকার মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন-মন্ত্রী আরিফ

Daily Jugabheri
প্রকাশিত time ago 3 hours
জাফলংয়ে ১ কোটি ২৫ লাখ টাকার মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন-মন্ত্রী আরিফ

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের রসুলপুর ও আশপাশ এলাকার মানুষের দীর্ঘদিনের নিরাপদ সুপেয় পানির সংকট নিরসনে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে একটি মিনি ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট প্লান্ট (সারফেস ওয়াটার) নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে জনগণের দোরগোড়ায় মৌলিক সেবা পৌঁছে দেওয়া। রসুলপুরসহ আশপাশ এলাকার মানুষের দীর্ঘদিনের সুপেয় পানির কষ্ট লাঘবে এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের নির্মাণকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রকল্পটি বাস্তবায়িত হলে রসুলপুর ও পার্শ্ববর্তী এলাকার বিপুলসংখ্যক মানুষ নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা ভোগ করবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

জাফলংয়ে ১ কোটি ২৫ লাখ টাকার মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন-মন্ত্রী আরিফ

২৬ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »