এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত time ago 1 hour
প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ

যুগভেরী ডেস্ক ::: মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দের পক্ষ থেকে ১৮ জুন রাতে পথচারীদের মাঝে সিলেট নগরীর বিভিন্ন পয়েন্ট বিরিয়ানি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক ও ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রুবেল বকস, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, ৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক এম.সোয়েব আহমদ, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল,সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আলী আহসান হাবীব, সিলেট জেলা ছাত্রদলের সাবেক কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক পর্তুগাল বিএনপি নেতা মাজেদ আহমদ সামী, সিলেট জেলা যুবদলের সহ কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক সামাদ আহমদ সাজু,মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমাম উদ্দিন রুজেল,প্রদীপ পাল,১৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজিম উদ্দীন,যুবদল নেতা শামীম আহমদ, শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক শোয়েব খান, এম সি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাজিব হোসাইন শাহিদ, যুগ্ম সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ ডা: জোবায়দা রহমান এর সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ

১৯ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »