এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব

Daily Jugabheri
প্রকাশিত time ago 9 hours
এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব

যুগভেরী ডেস্ক ::: এমসি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব হোসাইন সাহিদ তার জন্মদিন কাটিয়েছেন ভিন্নভাবে। প্রথাগত উদযাপনের বাহিরে গিয়ে মাদরাসার এতিম শিশুদের সাথে সময় কাটিয়েছেন, তাদেরকে মৌসুমি ফল উপহার দিয়েছেন।

জন্মদিন উপলক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফেরাত
কামনায় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া পরিচালনা করেন মাদ্রসার প্রধান শিক্ষক হাফিজ আবু সাঈদ।

এসয়ম উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, ৩৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাব্বির হোসেন জামিল, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম, রুজেল ইমাম, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য লিয়াকত আলী ইমন, সদর উপজেলা যুবদলের সদস্য সামাদ আহমেদ সাজু, জেলা ছাত্রদলের সাবেক কৃষি ও গবেষণা সম্পাদক মাজেদ আহমদ সামী, জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ, মদন মোহন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাহান আল মাহমুদ খান, শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক সুয়েব খান, সিলেট জেলা ছাত্রদলের সদস্য মিনহাজ খান, মহানগর ছাত্রদলের সদস্য এবাদুর রহমান সজীব, এমসি কলেজ ছাত্রদলের সহ সভাপতি মিনহাজ রাহী, আমিনুর রহমান ইয়াহিয়া, যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমান আবির, সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন জাকির, সিলেট মহানগর ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ চৌধুরী, শামসুজ্জামান তারেক, অনিক হাসান, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মোর্শেদুল ইসলাম মোর্শেদ, ছাত্রদল নেতা কাশেম প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব

১৮ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »