এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেট সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত time ago 3 hours
সিলেট সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

যুগভেরী ডেস্ক ::: ‎সিলেট সদর উপজেলার গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে এক বিশেষ সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

‎​”বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প”-এর অধীনে স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মসূচির বাস্তবায়ন করছে সিলেট সদর উপজেলা প্রশাসন।

‎উপজেলা নির্বাহী অফিসার খোশনুর রুবাইয়াৎ এর সভাপতিত্বে ও সিলেট সদর ও কোম্পানীগঞ্জ উপজেলা সমন্বয়কারী এডভোকেট গীতা রানী মোদক এর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, যুব উন্নয়ন অফিসার মো. আব্দুল আহাদ, সমাজসেবা অফিসার নুসরাত এ এলাহী, মহিলা বিষয়ক অফিসার শামসুন্নাহার, এভাব বিভাগীয় সমন্বয়কারী বাবুল আক্তার, সাংবাদিক এম রহমান ফারুক, এফআইভিডিবি সমন্বয়কারী মো. আজিম উদ্দিন, ব্রাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ জসিম উদ্দিন প্রমুখ।

‎সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে গ্রাম আদালত কার্যকর ভূমিকা রাখছে। সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের সমন্বিত প্রয়াসই পারে সাধারণ মানুষের মাঝে গ্রাম আদালত সম্পর্কে পূর্ণ সচেতনতা তৈরি করতে।
‎​কর্মশালায় তিনি উল্লেখ করেন, গ্রামীণ জনপদের সাধারণ মানুষ যাতে ছোটখাটো বিরোধের জন্য জেলা আদালত বা পুলিশের দ্বারস্থ না হয়ে নিজ এলাকাতেই সহজে ও দ্রুত আইনি প্রতিকার পান, তা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা একসঙ্গে কাজ করলে সচেতনতা বৃদ্ধি এবং আইনি সেবা প্রদান আরও গতিশীল হবে।
‎কর্মশালায় ​উপজেলা প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার (NGO) প্রতিনিধিরা উক্ত কর্মশালায় উপস্থিত থেকে নিজ নিজ মতামত ও পরিকল্পনা পেশ করেন।
‎উল্লেখ্য, পূর্বের অপেক্ষামান ছিল ১২টি মামলা, জানুয়ারী থেকে মে পর্যন্ত গ্রহণ হয়েছে ৬৯ টি মামলা, মোট ৮১টি মামলা, এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৭১ টি মামলা।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
১০ জুন ২০২৬

সিলেট সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

ভিজিট করুন- www.jugabheri.com ( বিস্তারিত কমেন্টে )