এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত time ago 2 hours
সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট জেলা ও সদর স্থানীয় এসোসিয়েশন ২০২৫-২০২৬ অর্থবছর বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১১টায় নগরীর কাজীটুলাস্থ গাইড হাউজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট জেলার জেলা কমিশনার রোকসানা বেগম-এর সভাপতিত্বে ও ওয়ারেন্ট গাইডার পূর্ণিমা রানী দাস এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হলদে পাখি সংগঠনের মাধ্যমে ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বসুলভ গুণাবলী, শৃঙ্খলাবোধ এবং মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের সফল সম্প্রসারণের মাধ্যমে একটি দক্ষ ও সুনাগরিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক সম্পাদক সাহানা জাফরীন রোজি, সদস্য সিদ্দিকা খাতুন, শারমিন সুলতানা, জেলা কোষাধ্যক্ষ শামীমা আক্তার নেভী, ট্রেইনার শিরীন গুলসান আরা সহ সিলেট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গাইড শিক্ষিকা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
০৬ জুন ২০২৬

সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভিজিট করুন- www.jugabheri.com ( বিস্তারিত কমেন্টে )