এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

গোলাপগঞ্জ উপজেলাবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই : লিটন আহমদ

Daily Jugabheri
প্রকাশিত time ago 57 minutes
গোলাপগঞ্জ উপজেলাবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই : লিটন আহমদ

সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও জেলা জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা লিটন আহমদ বলেছেন, আমি আপনাদের সন্তান হিসেবে গোলাপগঞ্জবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। গোলাপগঞ্জের মাটি ও মানুষের উন্নয়নে কাজ করতে চাই। এই মহান উদ্দেশ্যকে সামনে নিয়ে আসন্ন উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আমার এই পথচলার সুচনালগ্নে এলাকাবাসীর ভালোবাসায় আমি আবেগাপ্লুত। আমি কথা দিচ্ছি আপনাদের কল্যাণে নিজের মেধা ও যোগ্যতার সবটুকু উজাড় করে দিবো। ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমি গতানুগতিক জনপ্রতিনিধি নয়, আপনাদের সন্তান হিসেবে একজন সেবক হতে চাই।

তিনি রোববার (৩১ মে) আসন্ন গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর ফুলসাইন্দ এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

স্থানীয় ১নং ফুলসাইন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় কয়েক এলাকার মুরব্বী ও যুবসমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার কয়েক শতাধিক সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

ফুলসাইন্দ এলাকার বিশিষ্ট মুরব্বি সাবেক ইউপি সদস্য আজির উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রদলের সহ-সভাপতি ও ফুলসাইন্দ দিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি সুহেদুল ইসলাম সুহেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ফুলসাইন্দ দারুল কেরাত দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আবদুল্লাহ আল মামুন, বিশিষ্ট মুরব্বি আব্দুল ওয়ারিছ খান, হাজী কামরুল ইসলাম, হাজী সোয়াই মিয়া, হাজী আব্দুল মালিক, আনা মিয়া, আতা মিয়া, কয়েছ আহমদ, সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল মুকিত, বিশিষ্ট মুরুব্বি আতা মিয়া, মনু মিয়া, ফয়জুল ইসলাম, সাদেক আহমদ, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জুসেদ আহমদ, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি চুনু মিয়া, বিশিষ্ট মুরুব্বি ডাক্তার জুনেল আহমদ, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজির উদ্দিন, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খলিল আহমদ, বিশিষ্ট মুরুব্বি বিশ্ব দাস, এলাইছ মিয়া, ৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দসু শহীদ, ফুলশাইন্দ সিএনজি শ্রমিক ইউনিয়ন শাখার সাবেক সভাপতি এমাদ মিয়া, বিশিষ্ট মুরব্বি ডাক্তার মাখন আহমদ, হাফিজ আহমদ, আজাদ মিয়া, হেলাল আহমদ, আনর মিয়া, সাজন মিয়া, রেদওয়ান আহমদ, অদুদ আহমদ, আব্দুল মান্নান, আলাই মিয়া, নছির উদ্দিন, জুনু মিয়া, বিএনপি নেতা আব্দুল বাসিত, জুয়েল আহমদ, সুহেল আহমদ, সিএনজি শ্রমিক ইউনিয়ন কমলগঞ্জ শাখার সভাপতি নাজিম আহমদ, সমাজসেবী মুমিন আহমদ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাজন আহমদ রাজু, আব্দুল আহাদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশফাক আহমদ, সাজু আহমদ, রেদওয়ান উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম আহ্বায়ক রুম্মান আহমদ, জেলা যুবদল নেতা আলী হোসেন, লক্ষণাবন্দ ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলেল আহ্বায়ক কমিটির সদস্য রাহি আহমদ ও ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মাসুম আহমদ প্রমূখ।

মতবিনিময় সভায় আসন্ন গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লিটন আহমদকে এলাকাবাসীর পক্ষ থেকে অকুণ্ঠ সমর্থন প্রদান করে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়। স্থানীয় মুরব্বী ও যুব সমাজের পক্ষ থেকে এলাকার উন্নয়নে লিটন আহমদের মতো উদীয়মান তরুণ নেতৃত্বকে নির্বাচনে বিজয়ী করার জন্য উপজেলাবাসীর প্রতি অনুরোধ জানানো হয়। সেই লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন