এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন মহলের অভিনন্দন

Daily Jugabheri
প্রকাশিত ০৫ মে, মঙ্গলবার, ২০২৬
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন মহলের অভিনন্দন

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের নবনির্বাচিত সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার আলীসহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পৃথক অভিনন্দন বার্তায় তাঁরা দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দক্ষিণ সুরমার সাহিত্য সাংবাদিকতার ইতিহাস সুদীর্ঘ। এই ইতিহাস ও ঐতিহ্যকে সমুন্নত রেখে বর্তমান প্রজন্মের সাংবাদিকরা যেভাবে কাজ করে যাচ্ছেন, আমরা আশাকরি দক্ষিণ সুরমার উন্নয়নেও তারা আরো বেশি ভূমিকা রাখবেন। নেতৃবৃন্দ বলেন, দক্ষিণ সুরমার ইতিহাস ও ঐতিহ্যকে তোলে ধরে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা যেভাবে কাজ করে যাচ্ছেন, নতুন কমিটির মাধ্যমে সেই ধারা অব্যাহত থাকবে।

অভিনন্দন জ্ঞাপনকারী নেতৃবৃন্দ হলেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাওলানা লোকমান আহমদ, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কৃষকদলের সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল, লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ সুরমার আমীর সাব্বির আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ সভাপতি ও জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক হাজী আছাদ উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরণ ও সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা, বাংলাদেশ লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক দেওয়ান মতিউর রহমান খান।

এছাড়াও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ, সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের সভাপতি মোঃ মাহবুবুর রহমান (মাহবুব) ও সাধারণ সম্পাদক জুবের আহমদ চৌধুরী খোকন, শাহ স্পোর্টিং ক্লাব, লাউয়াই’র সভাপতি আলহাজ্ব শাহ মোঃ আখতার হোসেন টুটুল ও সাধারণ সম্পাদক জাকারিয়া খান, লাউয়াই স্পোটিং ক্লাবের কার্যকরী সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্য রোটারিয়ান রাসেল মাহবুব এবং সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, সিলেট বিভাগ শিক্ষা উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান শেখ জাহেদুর রহমান মাসুম, দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম. আলী হোসাইন, বন্ধন সমাজ উন্নয়ন সংস্থা, সিলেট’র সভাপতি আব্দুল মালেক তালুকদার ও সাধারণ সম্পাদক জমির আলী ব্যাপারী, সিলাম সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, স্বর্ণালী সাহিত্য পর্ষদ, সিলেট ও কাব্য ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বাংলাদেশের সভাপতি কবি নূরুদ্দীন রাসেল ও সাধারণ সম্পাদক হাজী শাহিনুর রহমান শাহিন, সিলেট বিভাগীয় টেঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি নবীর হুসেন ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, দক্ষিণ সুরমা- মোগলাবাজার ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জুমায়েল ইসলাম জুমেল ও সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ আহমদ প্রমুখ।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন