এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

বিমানের নেটওয়ার্ক বাড়াতে ১৪ টি এয়ারক্রাফট ক্র‍য় করেছে সরকার: সিলেটে বাণিজ্যমন্ত্রী

Daily Jugabheri
প্রকাশিত ০৪ মে, সোমবার, ২০২৬
বিমানের নেটওয়ার্ক বাড়াতে ১৪ টি এয়ারক্রাফট ক্র‍য় করেছে সরকার: সিলেটে বাণিজ্যমন্ত্রী

যুগভেরী ডেস্ক ::: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিমানের নেটওয়ার্ক আরও বাড়াতে ইতিমধ্যে বোয়িং থেকে ১৪ টি এয়ারক্রাফট ক্র‍য় করেছে সরকার। সাম্প্রতিক কালে আরও কয়েকটি যুক্ত করার ব্যাবস্থা হবে। রোবার রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হজ্জ ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের আগামীদিনের লক্ষ্য বিমানকে কেবল লাভজনক করা না, এটি যেনো জাতীয় পতাকাবাহী হিসেবে দাঁড়িয়ে যায়, বিশ্বের বুকে পরিচিত লাভ করে, সেটি হচ্ছে সরকারের লক্ষ্য।

এসময় বক্তারা জানান, রোববার দশটায় সিলেট থেকে মদিনার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে। এই মৌসুমে ৭ টি ফ্লাইটে ৪১৯ জন করে যাত্রী হজ্জের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদসহ বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

জানা যায়, এ বছরও সিলেট থেকে মোট ৭ টি হজ্জ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে একটি মদিনা এবং বাকী ছয়টি ফ্লাইট জেদ্দা এয়ারপোর্টে গমণ করবে । এবছর সিলেট অঞ্চলের মোট হজ্জযাত্রীর সংখ্যা ৩৩৯৪ জন। এর মধ্যে ২৯৩৩ জন যাত্রী সিলেট থেকে সরাসরি সাতটি ফ্লাইটে সৌদি আরব গমণ করবে এবং অবশিষ্ট ৪৬১ জন যাত্রী যারা ঢাকার বিভিন্ন এজেন্সির মাধ্যমে ভিসা করিয়েছেন তারা সিলেট থেকে ঢাকা এয়ারপোর্ট হয়ে সৌদি আরবে গমণ করবেন বলে উল্লেখ করা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন