এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

যুবদল নেতা মাশরুর রাসেলের মাতার জানাজা সম্পন্ন

Daily Jugabheri
প্রকাশিত ০১ মে, শুক্রবার, ২০২৬
যুবদল নেতা মাশরুর রাসেলের মাতার জানাজা সম্পন্ন

সুনামধন্য আলেম মাওলানা মরহুম ফরিদ উদ্দিন আহমদের স্ত্রী ও সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেলের মাতা রোকেয়া বেগমের জানান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১ মে) বাদ জুম’আ নগরের কুশিঘাট এলাকার গাজী বোরহান উদ্দিন মাজার মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে সিলেট নগরের নয়া সড়কে হযরত মানিক পীর (রহ.) কবরস্থানে তাকে দাফন করা হয়।

রোকেয়া বেগম গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১০টার দিকে তিনি সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার চার ছেলের মধ্যে বড় ছেলে ব্যবসায়ী জামিল আহমদ শামীম, মেজো ছেলে সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সাংবাদিক কবীর আহমদ সোহেল, সেজো ছেলে সাংবাদিক আহমদ মারুফ এবং ছোট ছেলে মাসরুর রাসেল সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন