এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

গোয়াইনঘাটে বজ্রপাতে যুবকের মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত ২১ এপ্রিল, মঙ্গলবার, ২০২৬
গোয়াইনঘাটে বজ্রপাতে যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বজ্রপাতে তপন দাস পাপলু (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার তেলিখাল বাজার থেকে বাড়িতে ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তপন দাস পাপলু উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কামাইদ গ্রামের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, সোমবার রাতে ডৌবাড়ী এলাকায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ছবি ক্যাপশনঃ পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন