এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেটে মিষ্টির দোকান ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত বাতিল, যা জানালো পুলিশ

Daily Jugabheri
প্রকাশিত ১৬ এপ্রিল, বৃহস্পতিবার, ২০২৬
সিলেটে মিষ্টির দোকান ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত বাতিল, যা জানালো পুলিশ

যুগভেরী ডেস্ক ::: তিন দিন আগে সিলেটের দুগ্ধজাত পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ও দোকানসমূহ রাত ১০ টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছিলো সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। তবে দুদিন পরই নিজেদের এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে পুলিশ।

বুধবার রাতে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ এপ্রিল বাংলাদেশ সুইটস মেনুফ্যাকচারার্স এসোসিয়েশন, সিলেটের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত বৈঠকে দুগ্ধজাত পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান/দোকানসমূহ রাত ১০ টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে যে নির্দেশনা প্রদান করা হয়েছিল তা বাতিল করা হলো।

বিজ্ঞপ্তিরত আরও বলা হয়, মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক পূর্বের ন্যায় সকল মিষ্টান্ন, কেক, বিস্কুট, পাউরুটি ও অন্যান্য দুগ্ধজাত পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ও দোকানসমূহ প্রতিদিন সন্ধ্যা ৭ টার মধ্যে বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান উক্ত নির্দেশনা অমান্য করলে বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে হোটেল/রেস্তোরাঁ (খাবারের দোকান), কাঁচা বাজার, ফার্মেসী ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানায় পুলিশ।

এরআগে গত ১২ এপ্রিল সিলেটের দুগ্ধজাত পন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সাথে বৈঠকে রাত ১০ টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দিয়েছিলেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন