এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস

Daily Jugabheri
প্রকাশিত ২৩ মার্চ, সোমবার, ২০২৬
রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস

যুগভেরী ডেস্ক ::: রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতার বদলে প্রতিহিংসার সংস্কৃতি জেঁকে বসেছে কি না—এমন প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট মহানগর যুবদলের সহ-দপ্তর সম্পাদক মো: ইমরান আলী। দীর্ঘদিনের রাজপথের সহযোদ্ধাদের বহিষ্কার এবং রাজনীতিতে ‘অপ্রাসঙ্গিক’ ব্যক্তিদের উত্থান নিয়ে তার এই স্ট্যাটাস এখন সিলেটে টক অব দ্য টাউন।

ইমরান আলী তার ফেসবুক পোস্টে লেখেন, “আমরা বরাবরই বলে আসছি রাজনীতিতে প্রতিহিংসা নয় প্রতিযোগিতা চলুক…আসলে কি প্রতিযোগিতা হচ্ছে? শক্তিশালী হতে গিয়ে এক প্রকারে প্রতিহিংসা চলছে।”

তিনি দীর্ঘদিনের ত্যাগী কর্মীদের অবমূল্যায়নের দিকে ইঙ্গিত করে বলেন, “যাদের সাথে জেল কাটলাম, ১৩-১৪ বছর হাজিরা দিলাম একসাথে… আজকে তারা বহিষ্কার। অথচ যাদেরকে দেখলাম রাজনীতির বাইরে, তারা আজ রাজনীতি করছে। এক প্রকারে নতুনদের আনাগোনা চলছে।”

বিগত ১৭ বছর যারা দলের কঠিন সময়ে পাশে ছিলেন, তাদের কষ্টের কথা উল্লেখ করে তিনি সতর্কবার্তা দেন। তিনি লেখেন, “যারা ১৭ টা বছর এই দলকে আঁকড়ে রেখেছে, তারা কষ্টে নিঃশ্বাস ফেললে এই দলের কঠিন সময় আসতে বেশি সময় লাগবে না।”
দলে বিশৃঙ্খলাকারীদের শাস্তির পক্ষে মত দিলেও, যথাযথ প্রক্রিয়া অনুসরণের ওপর জোর দিয়েছেন এই যুবদল নেতা। তার মতে, “যারা অন্যায় করবে তাদের শাস্তি হওয়া প্রয়োজন… কিন্তু তদন্ত ছাড়া এসব করা অন্যায়।”সূত্রৈ:দৈনিক সিলেটের সময়

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন