
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২৬-নং ওয়ার্ড শাখার উদ্যোগে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৩ রামাদান (১৩ মার্চ, ২০২৬), রোজ: শুক্রবার , বাদ আছর, নগরীর কদমতলী পয়েন্টে ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রাব্বি রতন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কদমতলী এলাকার বিশিষ্ট সমাজসেবী, মেহেদী হাসান সাজাই।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগর সহ -সাংগঠনিক সম্পাদক তোফায়েল শাহ , সহ প্রচার সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী , সহ প্রশিক্ষণ সম্পাদক মো এজাজুল আম্বিয়া, দক্ষিণ সুরমা সরকারি কলেজ সভাপতি ইমদাদুর রহমান সিদ্দিকী, ২৬-নং ওয়ার্ড সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসিম আহমদ ।
আরও উপস্থিত ছিলেন ২৬-নং ওয়ার্ড শাখার সহ সভাপতি বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক শেখ তানভীর আহমেদ হামজা, সহ- সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদস্য আব্দুর রহিম, শাকিল আহমদ প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন