
দক্ষিণ সুরমার সিলাম পশ্চিম পাড়া জামেয়া ইসলামিয়া মদিনাতুল উলূম মাদ্রাসার ৯ তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ২৭জানুয়ারি মঙ্গলবার রাতে সম্পন্ন হয়েছে।
জামেয়া দারুল হুদা সিলেটের প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা মুজিবুর রহমান কাসেমীর সভাপতিত্বে দুপুর ২টা থেকে মধ্যরাত পর্যন্ত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি শামসুল ইসলাম পাটলী। বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন-প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা রাকিব আল হাসান,মাওলানা জাকারিয়া জাবের, হাফিজ মাওলানা নজরুল ইসলাম, হাফিজ মাওলানা আখলাকুল ইসলাম।
মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষে বার্ষিক রিপোর্ট পেশ করেন -আবু সাঈদ জুবেরী ছাদ।
পরে এলাকার মুর্দেগান,প্রবাসীসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ক্যাপশন : জামেয়া ইসলামিয়া মদিনাতুল উলূম সিলাম পশ্চিম পাড়ার উদ্যোগে আয়োজিত ইসলামী মহা সম্মেলনে বক্তব্য রাখছেন মাওলানা রাকিব আল হাসান।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন