এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

……………………………

নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির

Daily Jugabheri
প্রকাশিত ১৭ জানুয়ারি, শনিবার, ২০২৬
নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির

যুগভেরী ডেস্ক ::: সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নারীরা এখন আর পিছিয়ে নেই। তাদের প্রতিভা, মেধা ও সাহসিকতা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সিলেটের নারী উদ্যোক্তারা যেভাবে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তিনি শনিবার নগরীর কুমারপাড়াস্থ একটি অভিজাত কনভেনশন হলে দিনব্যাপী বুম বক্স কমিউনিকেশন্স’র আয়োজনে ‘নারীর কণ্ঠই ভবিষ্যতের শক্তি’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আলোচনা বলেন, নারী উদ্যোক্তাদের সহজলভ্য ঋণ, ব্যবসা পরিচালনার চ্যালেঞ্জ, ডিজিটাল মার্কেটিংয়ের সুযোগ এবং নারী নেতৃত্বের বিকাশে বিএনপি সবাইকে নিয়ে আগামীতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
বুম বক্স কমিউনিকেশন্স এর ফাউন্ডার এবং ব্যবস্থাপনা পরিচালক এম জি রব্বানীর সভাপতিত্বে সংলাপে অংশ গ্রহণ করেন চেয়ারম্যান এ.এস.এম কামরুজ্জামান চৌধুরী রুম্মান, সিইও সৈয়দা শারমিন ফাতেমা এবং শায়লা শোয়েব শান্তা রিফাতারা খান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সভাপতি বিলকিস আক্তার সুমি, সাধারণ সম্পাদক মনিকা ইসলাম, ইত্তেফাকের অমিতা সিনহা, চ্যানেল আইর ক্যামেরাপার্সন সুবর্ণা হামিদ, উদ্যোক্তা তাহিয়া তালবিয়া মিম, শিক্ষক তাহিয়া সিদ্দিকা, এনআরবি ইনভেস্টোর পলি ইসলাম, সমাজ সেবক মাসুমা চৌধুরী রুমি প্রমুখ।-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন