এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রজব, ১৪৪৭ হিজরি

……………………………

দলে ফিরলেন সিলেট যুবদলের বহিষ্কৃত ফরহাদ-সাজাইসহ ৫ নেতা

Daily Jugabheri
প্রকাশিত ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৫
দলে ফিরলেন সিলেট যুবদলের বহিষ্কৃত ফরহাদ-সাজাইসহ ৫ নেতা

যুগভেরী ডেস্ক
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত সিলেট জেলা ও মহানগর যুবদলের ৫ নেতার বহিষ্কৃারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় যুবদল। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া। এ ৫ নেতার আবেদনের প্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। দলের পদ ফিরে পাওয়া ৫ জন হলেন সিলেট জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন আহমদ চৌধুরী, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কাওছার আহমেদ জুম্মান, সিলেট মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ ও কোষাধ্যক্ষ মেহেদী হাসান সাজাই এবং গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদ খান। বিজ্ঞপ্তিতে বলা হয়- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন