এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি হলেন আব্দুল মাজিদ চৌধুরী

Daily Jugabheri
প্রকাশিত ১২ এপ্রিল, রবিবার, ২০২৬
প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি হলেন আব্দুল মাজিদ চৌধুরী

যুগভেরী ডেস্ক ::: ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মো: আব্দুল মাজিদ চৌধুরী। সম্প্রতি পত্রিকাটির সম্পাদক মারুফ কামাল খান তাকে নিয়োগ প্রদান করেছেন।

মো: আব্দুল মাজিদ চৌধুরী দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে সম্পৃক্ত থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয় ও জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে তার বস্তুনিষ্ঠ প্রতিবেদন পাঠকমহলে প্রশংসিত হয়েছে।

নতুন এই দায়িত্ব পাওয়ায় তিনি সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন, সমস্যা-সম্ভাবনা এবং জনমানুষের কথা আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, “প্রতিদিনের বাংলাদেশ-এর মতো একটি জাতীয় পত্রিকার সিলেট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের। আমি সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চেষ্টা করবো।”

পত্রিকার কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, তার অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে সিলেট অঞ্চলের সংবাদ পরিবেশনে নতুন মাত্রা যোগ হবে।

এদিকে, এ গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ পাওয়ায় আব্দুল মাজিদ চৌধুরীকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে। তিনি দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সিলেট জেলা প্রতিনিধির দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
নিউজ সংক্রান্ত বিষয়ে mazidchy786@gmail.com ও 01306042467
এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন