এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে সিনেমা হলের পাশ থেকে গ্রেপ্তার ৮

Daily Jugabheri
প্রকাশিত 05 December, Friday, 2025
সিলেটে সিনেমা হলের পাশ থেকে গ্রেপ্তার ৮

যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরের শামিমাবাদ এলাকার মনিকা সিনামে হলের পটাশ থেকে ৮ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। জুয়া খেলার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত (৩ ডিসেম্বর) রাতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল শামীমাবাদ এলাকার মনিকা সিনেমা হলের বিপরীত পাশের জান্নাত স্টল নামের একটি দোকানে অভিযান চালায়। এসময় পুলিশ ৮জনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য জানান মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৮জনকে আটক করা হয়। তাদেরকে এসএমপি আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তাররকৃতরা হচ্ছেন, শামীমাবাদ এলাকার ২নং রোডের ৭নং বাসার মৃত হাফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২৩), হবিগঞ্জে লাখাই থানার সিংহগ্রামের আরজু মিয়ার ছেলে বশির আহমদ (৩৮), সুনামগঞ্জ সদর থানার আমপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে ফারুক আহমদ (২৯), দোয়ারাবাজারের মানিকপুর গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে আহমদ আলী (৩২), পশ্চিম কাজলশাহ এলাকার ২নং বাসার আব্দুল আহাদের ছেলে ফয়েজ আলম রাজ (৩২), সুনামগঞ্জের ছাতক থানার হায়দরপুর ভাতগাঁও গ্রামের মৃত তফজ্জুল আলীর ছেলে আক্তার হোসেন (৩৮), একই জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর গ্রামের খয়রুল্লাহ ছেলে আল আমিন (৩৮) ও দোয়ারাবাজার থানার আমবাড়ি গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে আব্দুল বাছিত (২৫)।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
05 December 2025

সিলেটে সিনেমা হলের পাশ থেকে গ্রেপ্তার ৮

বিস্তারিত কমেন্টে