এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

Daily Jugabheri
প্রকাশিত 12 August, Tuesday, 2025
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

যুগভেরী ডেস্ক ::: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় সকাল ৮টা) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, বৈঠকের আগে অধ্যাপক ইউনূস পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে আনোয়ার ইব্রাহিম নিজ কার্যালয়ে তাকে স্বাগত জানান এবং কূটনীতিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। বৈঠকের আগে দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়।

এর আগে, সোমবার মালয়েশিয়ায় পৌঁছান অধ্যাপক ইউনূস। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল। এ সময় তাকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে জানিয়েছেন, সফরে অভিবাসন ও বিনিয়োগ-সংক্রান্ত বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। আজকের বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পুরো সফরে মোট পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
12 August 2025

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

বিস্তারিত কমেন্টে