এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

নিখোঁজের ২৪ ঘন্টা পর গোয়াইনঘাটে বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

Daily Jugabheri
প্রকাশিত ১০ আগস্ট, রবিবার, ২০২৫
নিখোঁজের ২৪ ঘন্টা পর গোয়াইনঘাটে বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

দূর্গেশ সরকার বাপ্পী গোয়াইনঘাট ::: ২৪ ঘন্টা পর গোয়াইনঘাটের পশ্চিম জাফলংয়ের পিয়াইন নদীতে নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার থেকে ফায়ার সার্ভিস, বিজিবি ও পুলিশ ও স্থানীয় ডুবুরি সহ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালন করা হয়।

 

রোববার (১০ আগস্ট) বিকেল পৌনে ৫ টার দিকে স্থানীয় ডুবুরি নুর মিয়ার নেতৃত্বে পিয়াইন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ।

 

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ বলেন, ৪ টা ৪৫ মিনিটের দিকে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ পিয়াইন নদী থেকে উদ্ধার করা হয়েছে। উনি যেখান থেকে নিখোঁজ হয়েছিলেন সেই জায়গা থেকে বেশ খানিক দূরে তার মরদেহ পানি থেকে উদ্ধার করা হয়।

 

এর আগে শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টা ১০ মিনিটের দিকে ভারতীয় চোরাচালান পণ্য বহনকারী নৌকা থামানোর সময় নৌকা ডুবির ঘটনায় বিজিবি সদস্য মাসুম পানিতে তলিয়ে যান। এরপর থেকে তার কোনও সন্ধান পাওয়া যায়নি। ওইদিন সন্ধ্যা থেকেই ফায়ার সার্ভিস, বিজিবি ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যায়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন