এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট নগরীর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করবে ইকো সলিউশন-চুক্তি স্বাক্ষর

Daily Jugabheri
প্রকাশিত 06 August, Wednesday, 2025
সিলেট নগরীর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করবে ইকো সলিউশন-চুক্তি স্বাক্ষর

যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরীর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করবে লন্ডনভিত্তিক বেসরকারি সংস্থা ‘ইকো সলিউশন’।পরিচ্ছন্ন সিলেট নগরী গড়তে সংস্থাটির উদ্যোগে জনসচেতনতা তৈরি, বর্জ্য সংগ্রহে আধুনিক পদ্ধতি সংযোজন এবং বর্জ্য থেকে শক্তি উৎপাদন করা হবে।

প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আজ বুধবার (০৬ আগস্ট ২০২৫) সিলেট সিটি কর্পোরেশন ও ইকো সলিউশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবীর উপস্থিতিতে সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও ইকো সলিউশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মোমিন চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তিপত্র অনুযায়ী ইকো সলিউশন সিলেট নগরীতে এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করবে। ২০২৬ সালের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রদান করা হবে। এরপর গ্রীন ক্লাইমেট ফান্ড থেকে অর্থ বরাদ্দের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত হবে।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, সিনিয়র সাংবাদিক মো. মঈন উদ্দিন মন্জু, সিনিয়র সাংবাদিক মিসবাহ উদ্দীন আহমদ ও হাসান মো. শামীম, মো. সাঈদ আল মোমিন মিশু, মো. হাবিবুর রহমান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
06 August 2025

সিলেট নগরীর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করবে ইকো সলিউশন-চুক্তি স্বাক্ষর

বিস্তারিত কমেন্টে