এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট-ঢাকা মহাসড়কে ত্রিমুখী সং ঘ র্ষে প্রাণ গেল ৪ জনের

Daily Jugabheri
প্রকাশিত 03 August, Sunday, 2025
সিলেট-ঢাকা মহাসড়কে ত্রিমুখী সং ঘ র্ষে প্রাণ গেল ৪ জনের

যুগভেরী ডেস্ক ::: সিলেট-ঢাকা মহাসড়কের বিজয়নগর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও দুই মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।রবিবার (০৩ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

নিহতের সবাই মোটরসাইকেল আরোহী বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে ওই মহাসড়কের রামপুর নামক স্থানে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মাধবপুরগামী অপর একটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চারজন আরোহী নিহত হয়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
03 August 2025

সিলেট-ঢাকা মহাসড়কে ত্রিমুখী সং ঘ র্ষে প্রাণ গেল ৪ জনের

বিস্তারিত কমেন্টে