এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

……………………………

গোয়াইনঘাট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পন্য জব্দ

Daily Jugabheri
প্রকাশিত ০১ আগস্ট, শুক্রবার, ২০২৫
গোয়াইনঘাট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পন্য জব্দ

গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় (এক কোটি তিপ্পান্ন লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (৪৮ বিজিবি)।

আজ শুক্রবার (০১ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকার সোনালীচেলা, বাংলাবাজার এবং নোয়াকোট, প্রতাপপুর, সংগ্রাম, বিওপি থেকে এসব পণ্য জব্দ করা হয়।

(৪৮বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক’র দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণের ভারতীয় স্মার্ট ফোণ, ডিসপ্লে, থ্রী পিস, গরুর মাংস, চিনি, টমেটো, মদ,বাংলাদেশ থেকে পাচারকোলে শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনের ব্যবহৃত নৌকা।

আটককৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য=১,৫৩,৯৬,০০০.০০ (এক কোটি তিপ্পান্ন লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা। এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন