এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সামরিক চুক্তি হয়নি’

Daily Jugabheri
প্রকাশিত ০১ আগস্ট, শুক্রবার, ২০২৫
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সামরিক চুক্তি হয়নি’

যুগভেরী ডেস্ক ::: যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সামরিক চুক্তি হয়নি জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি।

শুক্রবার (৩১ জুলাই) সকালে বাংলাদেশি পণ্যের ওপর আমেরিকার পাল্টা শুল্কহার কমার প্রতিক্রিয়ায় রাজধানীর বেইলি রোডের বাসায় এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, সেগুলো আসলে নন-ডিসপোজাল (অপ্রকাশ্য)। অনেক কিছু জানলেও এখন বলা সম্ভব নয়। তবে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি করা হয়নি, কোনো সামরিক চুক্তিও হয়নি। সরকারের জন্য একটি সফলতা।’

তিনি বলেন, ‘২০ শতাংশ শুল্কের সাথে অন্য কোন শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র। যতটুকু সম্ভব বিষয়গুলোকে সহজিকরণ করা হবে। প্রতিযোগিতামূলক রাষ্ট্রগুলোর সঙ্গে কাছাকাছি শুল্ক থাকায় বাণিজ্যের ক্ষেত্রে পিছিয়ে থাকছি না। পাশাপাশি বাণিজ্য ঝুঁকিও কমে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতিও কমিয়ে আনার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তা আরও কমিয়ে আনা হবে।’

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সামরিক চুক্তি হয়নি’

০১ আগস্ট ২০২৫
« « « বিস্তারিত কমেন্টে » » »