এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

মাইলস্টোন ট্রাজেডি: ছাড়পত্র পেয়ে বাসায় ফিরে গেল দগ্ধ ২ শিক্ষার্থী

Daily Jugabheri
প্রকাশিত 26 July, Saturday, 2025
মাইলস্টোন ট্রাজেডি: ছাড়পত্র পেয়ে বাসায় ফিরে গেল দগ্ধ ২ শিক্ষার্থী

যুগভেরী ডেস্ক ::: উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ২ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরের পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাদেরকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।

এদিন বেলা পৌনে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মেহাম্মদ নাসির উদ্দিন এ কথা বলেন।

 

তিনি বলেন, আজ (শনিবার) সকালে মাসুমা বেগম (৩৬) ও জারিফ ফারহান (১৩) নামে পরপর দুইজনের মৃত্যু হয়েছে। তবে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দুই জনকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে। এরা হলো- স্কুলটির শিক্ষার্থী আয়ান খান (১২) ও রাফসি (১২)।

ইনস্টিটিউটের পরিচালক আরও বলেন, এখন ৩৬ জন রোগী ভর্তি রয়েছে। এদের মধ্যে সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছে ৪ জন। যাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। সিবিআর ক্যাটাগরিতে অর্থাৎ এদের চাইতে একটু কম গুরুতর অবস্থায় রয়েছে ৯ জন। বাকিরা অন্যান্য ওয়ার্ডে ভর্তি রয়েছে। আগামী এক সপ্তাহে আরও অন্তত ১০ জনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
26 July 2025

মাইলস্টোন ট্রাজেডি: ছাড়পত্র পেয়ে বাসায় ফিরে গেল দগ্ধ ২ শিক্ষার্থী

বিস্তারিত কমেন্টে