এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

মধ্যনগরে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

Daily Jugabheri
প্রকাশিত 25 July, Friday, 2025
মধ্যনগরে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজস্ব সংবাদদাতা,মধ্যনগর :::বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, লেহেঙ্গা এবং থান কাপড় জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৮ টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় এক কোটি এক লক্ষ আটান্ন হাজার টাকার চোরাই পণ্য জব্দ করা হয়।

এ বিষয়ে ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, “সীমান্তে চোরাচালান রোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জব্দকৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
25 July 2025

মধ্যনগরে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

বিস্তারিত কমেন্টে