এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সুনামগঞ্জে এনসিপির পদযাত্রা শুরু

Daily Jugabheri
প্রকাশিত 25 July, Friday, 2025
সুনামগঞ্জে এনসিপির পদযাত্রা শুরু

যুগভেরী ডেস্ক ::: স্মরণ, শ্রদ্ধা ও সংলাপ এই মূলমন্ত্রকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র ২৫তম দিন আজ শুক্রবার (২৫ জুলাই)। এ উপলক্ষে আজ দুপুর ২টায় পদযাত্রা শুরু হয়েছে।

 

জুমার নামাজ শেষে সুনামগঞ্জ সদর মডেল মসজিদের সামনে থেকে শুরু হয় এই পদযাত্রা। যা শেষ হবে ট্রাফিক পয়েন্টে এক পথসভা আয়োজনের মাধ্যমে।

 

জুলাই গণঅভ্যুত্থানের পর দেশবাসীকে সাথে নিয়ে স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষে এই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সিলেটে এসেছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সিলেট ভ্রমণ গাইড

এর আগে বৃহস্পতিবার রাতেই হবিগঞ্জ থেকে পদযাত্রাটি সুনামগঞ্জে এসে পৌঁছায়। পথদযাত্রায় অংশ নিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক অনিক রায়, এহতেশামুল হক, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
25 July 2025

সুনামগঞ্জে এনসিপির পদযাত্রা শুরু

বিস্তারিত কমেন্টে