এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় বিএমজেএ সিলেটের দোয়া

Daily Jugabheri
প্রকাশিত 22 July, Tuesday, 2025
মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় বিএমজেএ সিলেটের দোয়া

যুগভেরী ডেস্ক ::: ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) নগরীর কাকলী শপিং সেন্টারে বিএমজেএ কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে কাকলী শপিং সেন্টার মসজিদের ইমাম মোনাজাত পরিচালনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এ এইচ আরিফ, নুরুল ইসলাম, শাহীন আহমদ, তৌফিকুর রহমান হাবিব, মো. আশিকুর রহমান রানা, রেজওয়ান আহমদ, বাবর জোয়ারদার, মাছুম চৌধুরী, সুলাইমান আহমদ, জাবেদ ইমরান, মোশাররফ হোসেন অমিত, মারুফ আহমদ প্রমুখ।
এছাড়াও দোয়া মাহফিলে বিএমজেএ সিলেট বিভাগের নেতৃবৃন্দ এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা নিহতদের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
22 July 2025

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় বিএমজেএ সিলেটের দোয়া

বিস্তারিত কমেন্টে