এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

বিমান দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

Daily Jugabheri
প্রকাশিত 21 July, Monday, 2025
বিমান দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

 যুগভেরী ডেস্ক ::: রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় তিনি এই শোক জানান।

শোকবার্তায় তিনি বলেন, এই হৃদয়বিদারক ঘটনায় বিমানসেনাসহ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মীদের যে ক্ষতি হয়েছে, তা জাতির জন্য এক অপূরণীয় ক্ষয়ক্ষতি। এটা আমাদের সকলের জন্য গভীর বেদনার মুহূর্ত।

তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট হাসপাতাল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

শোকবার্তায় আরও জানানো হয়, সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে এবং দুর্ঘটনাকবলিতদের সহায়তায় সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
21 July 2025

বিমান দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

বিস্তারিত কমেন্টে