এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সরকারি উদ্যোগে সিলেটে গণঅভ্যুত্থানে শহিদ ১৪ জনের নামে বৃক্ষরোপণ

Daily Jugabheri
প্রকাশিত 19 July, Saturday, 2025
সরকারি উদ্যোগে সিলেটে গণঅভ্যুত্থানে শহিদ ১৪ জনের নামে বৃক্ষরোপণ

যুগভেরী ডেস্ক ::: জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে সরকারি নির্দেশে সারা দেশে আজ শনিবার জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে ‘এক শহিদ- এক বৃক্ষ’ কর্মসূচি পালিত হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে সিলেটের গেজেটভুক্ত ১৪ শহিদের নামে মহানগরের কাজিরবাজারস্থ জামিয়া মাদানিয়া ইসলামিয়া প্রাঙ্গণে ১৪টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, কাজিরবাজার জামিয়ার মুহতামিম আল্লামা আব্দুস সোবহান, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের প্রচার-প্রকশনা সম্পাদক রেজাউল হক ডালিম এবং কাজিরবাজার জামিয়ার অন্যান্য শিক্ষক ও শহিদ পরিবারের সদস্যরা।
বৃক্ষরোপণ কার্যক্রম শেষে মুনাজাত পরিচালনা করেন জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
19 July 2025

সরকারি উদ্যোগে সিলেটে গণঅভ্যুত্থানে শহিদ ১৪ জনের নামে বৃক্ষরোপণ

বিস্তারিত কমেন্টে