এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট-২ আসনে হোসাইন আহমদ’কে সংসদ সদস্য প্রর্থী চায় বিশ্বনাথের জমিয়ত

Daily Jugabheri
প্রকাশিত 17 July, Thursday, 2025
সিলেট-২ আসনে হোসাইন আহমদ’কে সংসদ সদস্য প্রর্থী চায় বিশ্বনাথের জমিয়ত

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে আলহাজ্ব হাফিজ হোসাইন আহমদকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখা। বৃহস্পতিবার বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের মাদানিয়া মাদ্রাসা মার্কেটের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি করা হয়। আলহাজ্ব হাফিজ হোসাইন আহমদ কেন্দ্রীয় জমিয়তের নির্বাহী সদস্য ও লন্ডন জমিয়তের সহ-সভাপতি।
উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা কামরুল ইসলাম ছমীরের সভাপতিত্বে ও সিলেট জেলা দক্ষিণের ছাত্র বিষয়ক সম্পাদক হাসান বিন ফাহিম’র পরিচালনা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জমিয়তের যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় জমিয়তের সহ-প্রকাশনা সম্পাদক ও উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ, উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা রশিদ আহমদ, মাওলানা নূরুল ইসলাম, পৌর জমিয়তের আহ্বায়ক মাওলানা আব্দুস সোবহান, উপজেলা জমিয়ত নেতা মুফতি শাহনূর আহমদ, মাওলানা আব্দুল হক, মাওলানা শাহ মুসলেহ উদ্দীন, কবির আহমদ, আব্দুস সালাম, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জাকির চৌধুরী, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মিজানুর রহমান।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
17 July 2025

সিলেট-২ আসনে হোসাইন আহমদ’কে সংসদ সদস্য প্রর্থী চায় বিশ্বনাথের জমিয়ত

বিস্তারিত কমেন্টে