এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

এখন ‘লুনা’র দখলে রাজনৈতিক মাঠ : সিলেট-২ আসন

Daily Jugabheri
প্রকাশিত 09 July, Wednesday, 2025
এখন ‘লুনা’র দখলে রাজনৈতিক মাঠ : সিলেট-২ আসন

আশিক আলী, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
সিলেট-২ আসন বিশ্বনাথ ও ওসমানীনগরের রাজপথ এখন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস পতœী তাহসিনা রুশদীর লুনার দখলে। তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা। এই আসনে বিএনপির একমাত্র কান্ডারীই হচ্ছেন তিনি। তাই স্বামী নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর দুর্গ ধরে রাখতে পুরো আসনই ঘুরে সভা সমাবেশ করছেন তিনি। নেতাকর্মীদের সর্বাত্তক সমর্থন আর ভালোবাসায় সিক্ত হয়ে মাঠে দলীয় কাজ চালিয়ে যাচ্ছেন। তাই নেতাকর্মীরাও এই আসনে এম ইলিয়াস আলীর পরিবর্তে একমাত্র লুনা’কেই ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চান। নেতাকর্মীদের মতে লুনা এই আসনে ধানের শীষের প্রার্থী হলে বিপুল পরিমান ভোটের ব্যবধান আর জনসমর্থন নিয়ে নির্বাচিত হতে পারবেন। তার বিকল্প আর কেউ প্রার্থী হলে এই আসনে ভরাডুবির আসঙ্কা করছেন তারা।

জানাযায়, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে তার গাড়ি চালক আনছার আলীসহ নিখোঁজ হন বিএনপি নেতা এম ইলিয়াস আলী। এরই ধারবাহিকতায় ২৩ এপ্রিল আন্দোলন করতে গিয়ে জাকির, মনোয়ার ও সেলিম নামের তিনজন ইলিয়াস সমর্থক গুলিবিদ্ধ হয়ে মারা যান। এর পর থেকে উল্টো অসংখ্য বিএনপি নেতাকর্মীরা একধিক মামলার আসামি হয়ে জেল কাটেন। এসময় ইলিয়াস বিহীন বিএনপি নেতাকর্মীদের একমাত্র ভরসাই ছিলেন তাহসিনা রুশদীর লুনা। তখন থেকেই প্রায় ১২টি বছর তিনি বিভিন্ন স্থানে সভা সমাবেশ করে দলের হাল ধরে নেতাকর্মীদের সংগঠিত করে রেখেছেন।

গত বছর ৫ আগস্ট পট-পরিবর্তনের পর তাকে নিয়ে নতুন স্বপ্ন বুনছেন নেতাকর্মীরা। তিনিও গঞ্জ থেকে গ্রামাঞ্চল পর্যন্ত চষে বেড়াচ্ছেন। বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করে দলের মূল খুঁটি হিসেবে কাজ করছেন। তিনি নেতাকর্মীদের যেভাবে মুল্যায়ন করছেন ঠিক তেমনী ভাবে তিনিও নেতাকর্মীদের কাছে এম ইলিয়াস আলীর মতো মুল্যায়ন পাচ্ছেন। তাই এম ইলিয়াস আলীর পরিবর্তে এই আসনে বিএনপির (ধানের শীষের) একক প্রার্থী হিসেবে দেখতে চান বলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা। তিনিও সভা-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি এমন আহবান জানাচ্ছেন। সিলেট-২ আসনের রাজপথে স্বতস্ফুর্তভাবে শুধু লুনা’কে কাজ করতে দেখা গেলেও আর কাউকে তারমতো রাজপথে দেখা যায়নি।

এবিষয়ে বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া বলেন, লুনা এই আসনে ধানের শীষের প্রার্থী হলে বিপুল পরিমান ভোটরে ব্যবধানে নির্বাচিত হতে পারবেন। তার বিকল্প আর কেউ প্রার্থী হলে এই আসনে শতভাগ ভরাডুবির আসঙ্কা রয়েছে।

এব্যপারে জানতে চাইলে ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ বলেন, আমরা আশাবাদি তাহসিনা রুশদীর লুনা এই আসনে বিনা প্রতিদ্বদ্ধিতায় বিবেচিত হবেন। তাই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
09 July 2025

এখন ‘লুনা’র দখলে রাজনৈতিক মাঠ : সিলেট-২ আসন

বিস্তারিত কমেন্টে