এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

জগন্নাথপুর সোসাইটি বালুচর সিলেট এর নতুন কমিটির আহবায়ক শেখ লুৎফুর, সচিব ডাঃ সৈয়দ মারজান

Daily Jugabheri
প্রকাশিত 24 June, Tuesday, 2025
জগন্নাথপুর সোসাইটি বালুচর সিলেট এর নতুন কমিটির আহবায়ক শেখ লুৎফুর, সচিব ডাঃ সৈয়দ মারজান

চলবো মোরা একসাথে জয় করবো মানবতাকে এই স্লোগান সামনে রেখে” জগন্নাথপুর সোসাইটি বালুচর সিলেট” নামে সামাজিক সংগঠনের নতুন আহবায়ক কমিটির যাত্রা শুরু হয়েছে।সোমবার (২৩ জুন) রাত ১০:টায় বালুচর নয়া বাজার একটি হোটেলে সংগঠনের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি ও মতবিনিময় সভায় শেখ মোঃ লুৎফুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বদরুর রহমান বাবর,ডাক্তার সৈয়দ মারজান আহমদ, রুহুল আমিন খাঁন,সৈয়দ মোহাদ্দিছ,আব্দুছ ছালাম,সুস্তাব আলী,মিজানুর রহমান,মোঃ তাজুল ইসলাম।  এসময় উপস্থিত ছেলেন,সৈয়দ আনিছ,সৈয়দ জিগর আলম,মোঃ আব্দুল আজিজ, মোঃ সুজাত খাঁন, মোঃ শামিম মিয়া,জাকির আলী,মোঃ সাফয়ান,সৈয়দ আনাস,হেলাল মিয়া প্রমুখ।শুরুর আগে সংগঠনের সকলের পরিচিত পর্ব শেষে আলোচনার মধ্যে দিয়ে সকলের সম্মতিতে শেখ মোঃ লুৎফুর রহমানকে আহবায়ক ও ডাঃ সৈয়দ মারজান আহমদকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।  এদিকে যুগ্ম আহবায়ক নির্বাচিত করা হয়,রুহুল আমিন খাঁন, সৈয়দ মোহাদ্দিছ, মোঃ আব্দুছ ছালামকে।  উপস্থিত অন্যান্য সকলকে সদস্য হিসেবে রাখার সিদ্ধান্ত হয়েছে।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
24 June 2025

জগন্নাথপুর সোসাইটি বালুচর সিলেট এর নতুন কমিটির আহবায়ক শেখ লুৎফুর, সচিব ডাঃ সৈয়দ মারজান

বিস্তারিত কমেন্টে