এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

ড. ইউনূসের সাথে বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্বখ্যাত শেফ টমি মিয়ার বৈঠক অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত 17 June, Tuesday, 2025
ড. ইউনূসের সাথে বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্বখ্যাত শেফ টমি মিয়ার বৈঠক অনুষ্ঠিত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্বখ্যাত শেফ টমি মিয়া এমবিই। সোমবার (১৬ জুন) লন্ডনের একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে পর্যটন, হসপিটালিটি, নারী উদ্যোক্তা তৈরি ও দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হয়। টমি মিয়াস হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ইতোমধ্যে ৩০ হাজারেরও বেশী শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করেছে। এছাড়া কোভিডের সময় শত শত নারী হোম কুকড ফুড ডেলিভারি ব্যবসা শুরু করেন। বৈঠককালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। আগামী জুলাই মাসে টমি মিয়া এমবিই ঢাকা সফরে আসবেন এবং বাংলাদেশের হসপিটালিটি ও টুরিজম ইন্ডাস্ট্রিকে বিশ্বের দরবারে তোলে ধরার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করার অভিমত ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
17 June 2025

ড. ইউনূসের সাথে বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্বখ্যাত শেফ টমি মিয়ার বৈঠক অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে