
যুগভেরী ডেস্ক ::: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গলায় মুরগির হাড় আটকে আসাদুল্লাহ নামে ১৪ মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শনিবার (৭ জুন) ঈদের দিন দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া পান্ডবহাটি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আসাদুল্লাহ ওই গ্রামের মাওলানা আশরাফুল মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে শিশুটির মা নিজে খাওয়ার সময় সন্তানের হাতে একটি মুরগির হাড় তুলে দেন। শিশুটি সেটি মুখে দিয়ে খেলছিল। একপর্যায়ে হঠাৎ পড়ে গিয়ে গলায় হাড়টি আটকে যায়।
পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে হাড়টি বের করে আনার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে শিশুটিকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডাঃ শুভজিৎ ঘোষ তাকে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সাদেক মিয়া জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় শিশুর পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন