
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা নিজাম উদ্দিন জায়গীরদার। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগের শিক্ষা নিয়ে ঈদুল আজহা আমাদের পারস্পরিক সহানুভূতি, সহমর্মিতা ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ করে। এই পবিত্র দিনে আমরা যেন একে অপরের সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে আসি, সেটাই হোক আমাদের মূল বার্তা।” তিনি বলেন, “বর্তমান সময়ে জাতি এক কঠিন সংকট পার করছে। আমি প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের দেশকে শান্তি, স্থিতি ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেন।” নিজাম উদ্দিন জায়গীরদার সিলেটের সর্বস্তরের জনগণ’সহ দেশবাসীকে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন